ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বিসিএস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিল এমসিএস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 4:38 PM

বিসিএস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিল এমসিএস

বিসিএস কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিল এমসিএস

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে মতিঝিল কম্পিউটার সোসাইটি (এমসিএস)। রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর মতিঝিলে এমসিএস কার্যালয়ে আয়োজিত ‘বিসিএস কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা’ অনুষ্ঠানে ২০২৫-২০২৭ মেয়াদের নেতাদের এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান এবং পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন-এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস-এর সাবেক সহ-সভাপতি রাশেদ আলী ভূঁইয়া, সাবেক মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া, সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমানসহ এমসিএস কার্যনির্বাহী কমিটির পরিচালক ও উপদেষ্টারা। এছাড়া এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির (ইসিএস) নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বিসিএস-এর ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কমিটির নেতৃত্বে খাতটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। তারা প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, দক্ষ জনবল তৈরির উদ্যোগ এবং ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিপণ্যের বাজার সম্প্রসারণ, নীতিগত সহায়তা এবং আইটি খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। নেতারা বলেন, দেশের প্রযুক্তি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও আধুনিক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status