|
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক আটক আফসার উদ্দিনের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) আবুল কালাম আজাদ রাত ১১টার দিকে প্রতিবেদক কে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আফসারের কাছ থেকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি স্মার্টফোন, দুটি সিম কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।” প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় সে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে এলাকায় অবস্থান করছিল। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য জব্দকৃত সামগ্রীসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
