|
পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী। প্রতিযোগিতায় দুটি দলকে পরাজিত করে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
