|
সোনারগাঁয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মো: আল মুজাহিদ মল্লিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মো: আল মুজাহিদ মল্লিক (০১) অক্টোবর বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাবিলগঞ্জ এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ঘোষণা দেন, স্থানীয় পূজা মণ্ডপের জন্য স্থায়ী কাঠামো নির্মাণ করা হবে, যাতে উৎসব সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করা যায়। পরিদর্শনকালে আল মুজাহিদ মল্লিক স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উপভোগ করতে পারে, সেই বার্তাও দেন। স্থানীয়রা জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক মনোনীত হলে এই উদ্যোগে দুর্গোৎসব আরও সুন্দর ও নিরাপদভাবে উদযাপিত হবে বলে ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
