ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:00 PM

আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক

আবুধাবিতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক

আবুধাবিতে অনুষ্ঠিত 'বিগ টিকিট আবুধাবি'-র সেপ্টেম্বর মাসের ড্রতে ২০ মিলিয়ন দিরহামের [বাংলাদেশি টাকায় প্রায় ৬৭ কোটি টাকা] গ্র্যান্ড প্রাইজ জিতেছেন একজন প্রবাসী বাংলাদেশি।

জয়ী টিকিটের নম্বর ০৩৫৩৫০। এটি কিনেছিলেন হারুন সরদার নামের ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রাইভেট ট্যাক্সিচালক। তিনি শারজাহতে বসবাস করছেন। টিকিটটি তিনি ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন।

লাইভ ড্র-এর সময় শো-এর দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড ও বুশরা যখন হারুনকে গোল্ডেন ফোনে কল দিয়ে এই সংবাদটি জানালেন, তখন হারুনকে বিস্মিত ও স্তম্ভিত দেখে শো-এর দর্শকরা মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন। তখন অবাক হয়ে হারুন শুধু 'ওকে, ওকে, ঠিক আছে' এতটুকুই বলতে পেরেছিলেন।

তবে হারুন একাই এ লটারির অর্থ পাবেন না। তিনি মোট ১১ জনের জন্য এই লটারি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে।

হারুন ২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন এবং গত ১৫ বছর ধরে আবুধাবি তার ঠিকানা। পরিবার বাংলাদেশে থাকলেও, তিনি প্রতি মাসে নিয়ম করে বিগ টিকিট কিনে চলেছেন এবং জেতার স্বপ্ন দেখে যাচ্ছিলেন।

হারুন ছাড়া আরও চারজন বিগ টিকিটের লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) করে জিতেছেন। এ চারজনের একজন প্রবাসী বাংলাদেশি আলী হুসাইন আলী।

বিগ টিকিট লটারিতে চারজন প্রবাসী 'স্পিন দ্য হুইল' জিতেছেন। তাদের প্রত্যেকেই দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে পাবেন। তাদের মধ্যেও একজন বাংলাদেশি রয়েছেন। তার নামজাজরুল ইসলাম ফকির আহমেদ। আল-আইন শহরে বসবাসকারী এই প্রবাসী ১০ জনের সঙ্গে অর্থ ভাগাভাগি করবেন।

একইদিনে শারজাহতে বসবাসরত আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম ড্রতে রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। তার বিজয়ী টিকিট নম্বর ০২২১১৮।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status