ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্ক থাকা ৬ জঙ্গির’ মৃত্যুদণ্ড কার্যকর হল ইরানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 October, 2025, 12:56 PM

ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্ক থাকা ৬ জঙ্গির’ মৃত্যুদণ্ড কার্যকর হল ইরানে

ইসরায়েলের সঙ্গে ‘সম্পর্ক থাকা ৬ জঙ্গির’ মৃত্যুদণ্ড কার্যকর হল ইরানে

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয় ‘জঙ্গি’ এবং এক ধর্মীয় নেতাকে হত্যার দায়ে এক কুর্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার এদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ থাকা একটি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের ৬ জনের মৃত্যুদণ্ড শনিবার সকালে খুজেস্তানে কার্যকর হয়েছে।

“ওই সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যকে হত্যা এবং খোররামশহরে বোমাবর্ষণসহ একাধিক সহিংস ঘটনার দায় স্বীকার করেছিল,” বলেছে তারা।

এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মেহের; মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের নাম-পরিচয়ও বলেনি।

ধর্মীয় নেতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুর্দিকে ইরানি গণমাধ্যম ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status