|
দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই: পুলিশ সুপার হবিগঞ্জ
নতুন সময় প্রতিবেদক
|
![]() দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই: পুলিশ সুপার হবিগঞ্জ বুধবার (১ অক্টোবর) তিনি বাহুবল থানার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে এ কথা জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মণ্ডপে সুরক্ষার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা উদযাপন ঘিরে কোনো প্রকার নিরাপত্তাহীনতার শঙ্কা নেই। তিনি আরও জানান, পূজাকে কেন্দ্র করে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানান। এসময় পুলিশ সুপার পূজার আয়োজক ও উপস্থিত সাধারণ মানুষকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
