ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
টেকনাফ পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Wednesday, 1 October, 2025, 4:13 PM

টেকনাফ পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার

টেকনাফ পাহাড় থেকে আট নারী শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রাখা আট নারী ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। বুধবার (১ অক্টোবর) সকালে বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটজন নারী ও শিশুকে উদ্ধার করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫) ও মো. নুর কামাল (১০)। তারা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের পাহাড়ে আটকে রাখা হয়েছিল। পাচারকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

প্রসঙ্গত, কক্সবাজারের টেকনাফ উপকূল দীর্ঘদিন ধরে মানবপাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিয়মিত অভিযান চালানো হলেও পাচারকারী চক্রের মূল হোতাদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status