ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
একুশে বই মেলায় গোলাম সামদানি ডনের নতুন বই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 10:31 PM

একুশে বই মেলায় গোলাম সামদানি ডনের নতুন বই

একুশে বই মেলায় গোলাম সামদানি ডনের নতুন বই

এবারের অমর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে সার্টিফাইড কর্পোরেট ট্রেইনার গোলাম সামদানি ডনের লেখা দেশের একমাত্র দ্বিভাষী আত্ম উন্নয়ন বিষয়ক বই "আনলিশ ইউর ট্রু পটেনশিয়াল"। অধ্যয়ন প্রকাশনীর থেকে প্রকাশিত এই বইয়ে থাকছে আত্ম-উন্নয়ন বিষয়ক বিভিন্ন  গেমস, অনুশীলন এবং আরো অনেক কিছু ।

বইটি সম্পর্কে গোলাম সামদানি ডন বলেন, “শিক্ষাগত যোগ্যতা কম বেশি যাই থাকুক না কেন, প্রতিটি মানষের মাঝেই থাকে অপার সম্ভাবনা। কিন্তু অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারিনা আমাদের সেই সম্ভাবনার জায়গাটি কোনটি। এই বইয়ের মাধ্যমে আমি সেইসব মানুষের কাছে পৌঁছে যেতে চাই যারা জীবনে অনেক কিছুই অর্জন করতে চায় তবে কীভাবে সেই সফলতা অর্জন করতে হবে তা জানে না।”

পূর্বে, ২০১৬ সালের একুশে বইমেলায় গোলাম সামদানি ডনের ৬ টি পকেট বই প্রকাশিত হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারী, শুক্রবার থেকে বইটি পাওয়া যাচ্ছে একুশে বই মেলায়, অধ্যয়ন প্রকাশনীতে (প্যাভিলিয়ান ১৪)।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status