|
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে একটি ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত সালিশে জুয়েল রানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার অর্থ পরিশোধ করলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, ঘটনার দিন জুয়েলের ছোট ভাই চান মিয়া কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, ব্যাটারি চুরির অভিযোগ ছাড়াও মাদক-সংক্রান্ত বিরোধের জেরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তাদের অভিযোগ, ঘটনার সময় ব্যাটারির মালিকপক্ষের কয়েকজনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
সিংড়ায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন
