ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রবি ও টিএমএসএস’র মধ্যে কর্পোরেট চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 10:26 PM

রবি ও টিএমএসএস’র মধ্যে কর্পোরেট চুক্তি

রবি ও টিএমএসএস’র মধ্যে কর্পোরেট চুক্তি

দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি’র সাথে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)। চুক্তির আওতায় টিএমএসএস রবি’র পোস্ট-পেইড সংযোগ, বিভিন্ন ধরণের আইওটি ও আইসিটি সেবাসহ ক্লাউড সেবা উপভোগ করতে পারবে।

বগুড়ার একটি হোটেলে রবি’র হেড অব এন্টারপ্রাইজ বিজনেস আদিল হোসেন এবং টিএমএসএস’র ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ড. হোসনে-আরা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার সায়েম আহমেদ এবং টিএমএসএস’র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মো. মতিউর রহমান, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস’র ডিরেক্টর মো. নাসিরুন নবি, চিফ অব প্রোগ্রাম মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

১৯৮০ সালে বগুড়ায় টিএমএসএস নামের ক্ষুদ্রঋণ-ভিত্তিক এনজিওটি গড়ে তোলেন অশোকা ফেলো অধ্যাপক ড. হোসনে-আরা বেগম। দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে প্রতিষ্ঠানটি।
      
 

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status