রাজশাহীর বাগমারায় আগামী মার্চে অনুষ্ঠিত হতে চলেছে উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, জেলা আ’লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার।
রবিবার সকালে তিনি চেয়ারম্যান পদে জেলা অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বিকেলে বাগমারার উদ্দেশ্যে রওনা হন। বাগমারায় পৌঁছার পর উপজেলা আ’লীগের দলীয় কার্যলয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা-উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে সেখানে শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের উপজেলা সহ-সভাপতি মতিউর রহমান টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আ’লীগের সদস্য উপদষ্টা সদস্য আবুল কালাম আজাদ, সদস্য কাউন্সিলর হাচেন আলী, সোনাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কা ন রায় চৌধুরী, শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, আ’লীগ নেতা মাস্টার নজরুল ইসলাম, মেম্বার দুলাল হোসেন, জাহেদুর রহিম মিঠু, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হান্নান, ইসমাইল হোসেন সান্টু, আতাউর রহমান, এনামুল হক প্রমুখ।
এর আগে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সরকারকে শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের নেতৃত্বে শতাধিক মটর সাইকেল নিয়ে কেশরহাট থেকে স্বাগত জানিয়ে বাগমারায় নিয়ে আসা হয়।
আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।