|
মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
মো. রাসেল মিয়া, মুরাদনগর
|
![]() মুরাদনগরে দেড় লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, রামচন্দ্রপুর বাজারে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত বোতলজাত পানি বিক্রয়ের অপরাধে জমজম ড্রিংকিং ওয়াটার এর মালিক কে ৫ হাজার টাকা ও বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও চায়না দোয়ারি জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব জালে শুধু ছোট বড় মাছ নয়- শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ছে এবং মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের। তাই মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
