|
বরগুনার তালতলীতে পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বরগুনার তালতলীতে পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন পায়রা নদীতে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাছ ধরতে গেলে নদীর তীরে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা নৌ-পুলিশ ও তালতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের পর আমরা আশপাশের এলাকায় খোঁজ করেছি, তবে কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
