ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘন ঘন চোখের পাতা লাফানোর কারণ কী? জানুন করণীয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 5:41 PM

ঘন ঘন চোখের পাতা লাফানোর কারণ কী? জানুন করণীয়

ঘন ঘন চোখের পাতা লাফানোর কারণ কী? জানুন করণীয়

চোখের পাতা হঠাৎ লাফালে অনেকেই ভয় পান। অনেকে ভাবেন খারাপ কিছু ঘটতে চলেছে। তবে চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা একেবারে ভিন্ন। ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘মায়োকাইমিয়া’।

যা মূলত চোখের পাতার পেশিতে সাময়িক কাঁপুনির কারণে ঘটে। দিনে এক-দুবার চোখের পাতা লাফানো খুবই সাধারণ এবং এতে দুশ্চিন্তার কিছু নেই। এটা এক চোখেও হতে পারে, আবার দুই চোখেও হতে পারে। সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিট স্থায়ী হয় এই কাঁপুনি।

তবে যদি এটি ঘন ঘন বা অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে তা হতে পারে স্নায়ুর সমস্যার লক্ষণ। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চলুন, জেনে নিই চোখের পাতা 
লাফানোর সম্ভাব্য কারণ-   
শারীরিক ও মানসিক ক্লান্তি                                                                                                   পর্যাপ্ত ঘুম না হওয়ামানসিক চাপ বা উদ্বেগঅতিরিক্ত কফি বা ক্যাফেইন গ্রহণঘন ঘন ধূমপানদীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা
এই সমস্যাটি একেবারে ক্ষতিকর না হলেও শরীরের ক্লান্তি বা চাপের একটি বার্তা হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। তাই জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই চোখের পাতা লাফানোর সমস্যা কমে যেতে পারে।
করণীয় কী?

১। নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
২।মানসিক চাপ কমাতে চেষ্টা করুন।
৩। ধূমপান ও অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন।
৪। একটানা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে চোখ বিশ্রাম দিন।
৫। প্রচুর পানি পান করুন।

যদি দীর্ঘ সময় ধরে এই সমস্যা লেগে থাকে বা তা বাড়তে থাকে, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status