ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময়ে সাইফ মাহামুদ জুয়েলের মটর শোভাযাত্রা
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 5:51 PM

শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময়ে সাইফ মাহামুদ জুয়েলের মটর শোভাযাত্রা

শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা বিনিময়ে সাইফ মাহামুদ জুয়েলের মটর শোভাযাত্রা

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল এর গৌরনদী থেকে বানারী পাড়া পর্যন্ত পথসভায় জনতার ঢল। ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে সড়কপথে বরিশালের বানারী পাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এর উদ্দেশ্যে দুপুর ১২ টার সময় গৌরনদী উপজেলা বাসস্ট্যান্ডে পৌঁছালে উজিরপুর বানারী পাড়ার  বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কয়েক হাজার মোটরসাইকেল সহ তার মটর শোভাযাত্রা অংশগ্রহণ করেন।

এ সময়ে ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দূরে যানজটের সৃষ্টি হয়। তিনি ঢাকা থেকে একটি গাড়িবহন নিয়ে গৌরনদী বাস স্ট্যান্ডে পৌঁছতে স্থানীয় নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

তিনি মহাসড়কের দুই ধারের সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্দিরগুলোতে পথসভায় পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে ছাত্রদল নেতা এইচ এম সুমন, উপজেলা  ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান সরদার, সদস্য সচিব মুরাদ রনি, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা মাকসুদুর রহমান সুমন সহ দুই উপজেলার  বিএনপির ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। তিনি দিনভর বানারীপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করবেন। 
 
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে কোন নির্যাতনের শিকার হলে, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি   তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন। 
কোন সনাতন ধর্মাবলম্বীকে সংখ্যালঘূ মনে করলে চলবে না কারণ আমরা সবাই এই দেশের জন্ম গ্রহণ করেছি, ওয়ারিশ সূত্রে এই দেশের জমি জমার মালিক।

কেউ যদি আপনাদের ধর্মীয় কারণে নির্যাতন করে তার প্রতিবাদ আমরা করব। আপনাদের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি আরো বলেন এ দেশে  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানদের কারো সাথে কোন ভেদাভেদ নেই। কখনো ছিল না, একটা মহল তাদের নিজেদের  রাজনৈতিক প্রভাব ও অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু তকমা দিয়ে জাতিকে বিভাজিত করে রেখেছিল। 
আজ আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই বাংলাদেশী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status