ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়ার মুক্তি দাবি যুক্তরাজ্য বিএনপির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 9:04 PM

খালেদা জিয়ার মুক্তি দাবি যুক্তরাজ্য বিএনপির

খালেদা জিয়ার মুক্তি দাবি যুক্তরাজ্য বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে যুক্তরাজ্য শাখা বিএনপি।

সম্পূর্ণ অন্যায়ভাবে এক বছর ধরে তাকে বন্দী করে রাখা হয়েছে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানায় দলটি।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় এক প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।

সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি মুজিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, জাসাসের সভাপতি এমাদুর রহমান, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা মো. মাহবুবুল আলম, তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, মো. মিলন, হোসেন ইমাম তৌফিক, মারুফ হোসাইন, মো. দেলোয়ার হোসাইন, মোহাম্মদ তারেক ইকবাল, মো. সাব্বির হোসাইন, মোহাম্মদ ওমর ফারুক, রাজু আহমেদ, মো. ইমরান হোসেন প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status