ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্মানিত 'নগদ'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 10:13 PM

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্মানিত 'নগদ'

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সম্মানিত 'নগদ'

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যানসিয়াল সেবা “নগদ” এর প্যাভিলিয়ন ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় “সেরা সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন” এর সম্মান অর্জন করেছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এর কাছ থেকে সম্মাননা গ্রহন করেন নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ডাক বিভাগ দেশের মানুষকে ডিজিটাল আর্থিক সেবা দিতেই ‘নগদ’ নিয়ে কাজ করছে। শতবর্ষী এবং ঐতিহ্যবাহী ডাক বিভাগের আদলে সাজানো হয়েছিলো ‘নগদ’-এর পুরো প্যাভিলিয়ন।

প্যাভিলিয়নটির সাজসজ্জা তুলে ধরেছিলো প্রাচীন ডাক বিভাগের ঐতিহ্য। পোস্ট বক্স ও ডাক হরকরার অবয়ব বলে দেয় দেশের পুরোনো ডাক। তবে ভেতরে প্রবেশ করলেই পাওয়া গেছে‘নগদ’-এর আধুনিক সেবা।
-বিজ্ঞপ্তি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status