|
ঝিনাইগাতীর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে কনটেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের পাশে কনটেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন সেদিন রাতেই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর Thoughts Of Billal (বিল্লাল হোসেন) ঝিনাইগাতী আসেন। তারপর তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি গুলো পরিদর্শন করেন,অতঃপর তিনি জানান যদি যদি কেউ সাত দিনের মধ্যে মাটি ভরাট করে দেয় তাহলে তিনি প্রতি পরিবারকে ঘর করে দেবেন,আর যদি মাটি ভরাট না হয় তাহলে তিনি প্রতিটি পরিবারকে এক লক্ষ্য করে টাকা দিবেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কাল রাতে তিনি পুনরায় ঝিনাইগাতী এসে নয়টি পরিবারকে নয় লক্ষ্য টাকা প্রদান করেন। সেই সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সদর ওয়ার্ড এর মেম্বার জাহিদুল হক মনির,সাংবাদিক মুরাদ হোসেন,ঝীনাইগাতী উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা প্রেমা,লাবনী,রাকিবুল ইসলাম সহ আরও অনেকেই। যারা আর্থিক সাহায্য পেয়েছেন,তারা বিল্লাল হোসেন এর জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং তারা বলেন এই উপহার তাদের অনেক উপকারে আসবে। মোঃ বিল্লাল হোসেন বলেন,তিনি বিভিন্নভাবে দেশে এবং প্রবাসীদের মাধ্যমে এই এই অর্থ সংগ্রহ করেছেন, আপনারা এ অর্থ সঠিক কাজে ব্যয় করবেন যাতে আপনাদের উপকারে আসে, যারা মাথার ঘাম পায়ে ফেলে এই অর্থ উপার্জন করে আপনাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সব সময় সবার পাশে আছি। ঝিনাইগাতী সদর ওয়ার্ড এর মেম্বার জাহিদুল হক মনির বলেন, আমি শুরু থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আছি, তাদের জায়গায় মাটি ভরাট করার জন্য বিভিন্নভাবে ফান্ড সংগ্রহ করেছি এবং এখনো করে যাচ্ছি, এখন মাটি ভরাটের কাজ শুরু হয়ে গেছে। বিল্লাল ভাই যেভাবে আমাদের ঝিনাইগাতীর পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি,তাছাড়া তিনি ঝিনাইগাতী উপজেলার জনগণ কেউ ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়াও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। ঝিনাইগাতী উপজেলার জনগণ এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারাও ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বলে জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
