ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ সীমান্তে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক: বিজিবি মহাপরিচালক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 30 September, 2025, 2:22 PM

বাংলাদেশ সীমান্তে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক: বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ সীমান্তে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতিক: বিজিবি মহাপরিচালক

শ্যামনগর উপজেলাধীন কৈখালী  কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গনে  আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টার দিকে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করেছে বিজিবি  মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান  সিদ্দিকী। প্রকল্পের মাধ্যমে   কয়েকটি ওয়ার্ডের হাজারের ও অধিক মানুষ   দৈনিক   সুপেয় পানি সংগ্রহ করতে পারবেন। 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, বিজিবি হবে বাংলাদেশ  সীমান্তের নিরাপত্তা প্রহরী  ও আস্থার প্রতীক। লবনাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি । এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ। 

বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিক দের  প্রশ্নের জবাবে  তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। 

সেক্ষেত্রে সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান বিজিবি মহাপরিচালক। পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ ,অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিস্যার-শ্যামনগর সাতক্ষীরা, অফিসার ইনচার্জ  শ্যামরগর, ও  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ কৈখালী ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যারা  উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status