|
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের হাতে ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার
রোমানা আক্তার, কক্সবাজার
|
![]() কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের হাতে ছিনতাইকারীসহ ৯ জন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়েছে। এছাড়াও পূজার ছুটিকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক অবকাশযাপনে শহরে আসতে শুরু করেছেন। অতিরিক্ত ডিআইজি আরও জানান, কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ- এই মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে। চলতি পর্যটন মৌসুমে তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত আছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
