|
মাদক ব্যবসায়ীকে এক বছর কারাদন্ড
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() মাদক ব্যবসায়ীকে এক বছর কারাদন্ড থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারের পূর্বপাশে মাদক বেঁচা বিক্রির সময় সাহিন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে দশমিনা থানায় নিয়ে আসা হয়। ঐ রাতে ভ্রাম্যমাণ আদলতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান ঐ মাদক ব্যবসায়ীকে এক বছর কারাদন্ড, একশত টাকা জরিমানা অনাদয়ে আরো এক মাসের সাজা প্রদান করেন। সোমবার সকালে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে জেলহাজতে পাঠানো হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহিনকে আটক করে ভ্রাম্যমাণ আাদলতে হাজির করা হলে আদালতের বিচারক এক বছরের সাজা প্রদান করে জেল হাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। এ অভিযান অব্যহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
