|
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি যুবক নিহত দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় গত শুক্রবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে টিটিপির ১৭ সদস্য নিহত হন। পাকিস্তানি সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই তার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের ছবি প্রকাশ করে জানিয়েছেন, নিহতদের একজনের লাশ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, টাকা ও কিছু নথি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ফয়সালের বড় ভাই আরমান হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে ছবি দেখে আমি নিশ্চিত হয়েছি, তিনি আমার ছোট ভাই ফয়সাল।’ পরিবার জানায়, ফয়সাল গত বছরের মার্চে দুবাইয়ে যাওয়ার কথা বলে দেশ ছাড়েন। সেখান থেকে নিয়মিত যোগাযোগ রাখলেও সর্বশেষ গত কোরবানির ঈদের আগে তার সঙ্গে পরিবারের কথা হয়। এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফয়সালের বাবা পেশায় ইলেকট্রিশিয়ান। বড় ভাই আরমান রাজধানীতে একটি অনলাইন প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। এদিকে পাকিস্তানে টিটিপির হয়ে লড়াইরত আরেক বাংলাদেশি ফেসবুকে ফয়সালের মৃত্যুর খবর প্রকাশ করে তার ছবিও শেয়ার করেছেন। এর আগে গত ২৭ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বিমান হামলায় আহমেদ জোবায়ের নামে অপর এক বাংলাদেশি নিহত হয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে পাকিস্তানে টিটিপির সঙ্গে যুক্ত হয়ে অন্তত চার বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এ বিষয়ে গত জুলাই মাসে টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ থেকে অন্তত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
