ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 21 May, 2026, 1:32 PM

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন আমলের সার্বিক কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করা হয়েছিল। ওই দিন প্রাথমিক শুনানি শেষে উচ্চ আদালত আদেশের জন্য আজকের দিন (বৃহস্পতিবার) ধার্য করেছিলেন।

আজ আদালতে রিট আবেদনের পক্ষে গুরুত্বপূর্ণ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে রিটের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়ে আমরা জনস্বার্থে রিটটি করেছিলাম। আমাদের যুক্তি ছিল- ওই ১৮ মাসে অর্থনীতি ও স্বাস্থ্য খাতসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয় ছিল, যেন ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও পূর্ববর্তী বিষয়গুলোকে উপেক্ষা করতে না পারে।

রিটকারী অপর আইনজীবী মহসিন রশীদ জানান, গত ১৮ মাসে রাষ্ট্রে যা কিছু ঘটেছে, আমরা কেবল তার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চেয়েছিলাম। পুরো বিষয়টি কীভাবে বা কার মাধ্যমে তদন্ত হবে, তা নির্ধারণের দায়িত্ব ছিল সরকারের। গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সরকারের নির্দেশনা জানার জন্য সময় নিয়েছিলেন। তবে আজ উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজের আদেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status