|
গুম, খুন, সন্রাস, চাঁদাবাজি, দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই: হাসনাত আব্দুল্লাহ
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() গুম, খুন, সন্রাস, চাঁদাবাজি, দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই: হাসনাত আব্দুল্লাহ উপরোক্ত কথাগুলো বলেছেন এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বুধবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে এন সি পি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে বলেন, আপনারা ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ডের নামে তামাশা করছেন। আমরা আপনার নিকট আরেকটি কার্ড ছাই সেটি হলো জাস্টিস কার্ড। আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে জনগণের হাতে কিন্তু লাল কার্ড রয়েছে তারা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। ইতিমধ্যে আপনারা ইয়েলো কার্ড পেয়েছেন খুব শীঘ্রই আপনাদেরকে লাল কার্ড দেখানো হবে। এন সি পি নাঙ্গলকোট উপজেলা মুখ্য সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে, মীর মাহাদী আল মানসুর ও মেহেরাজ হোসেন রাজুর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি । পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: আতা উল্লাহ, জাতীয় যুবশক্তি আহ্বায়ক তারিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
