|
দেলদুয়ারে ভয়াবহ লোডশেডিং, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেলদুয়ারে ভয়াবহ লোডশেডিং, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান, পানির মোটর, ফ্রিজসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘ সময় বন্ধ থাকছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও পড়েছেন চরম ভোগান্তিতে। এলাকাবাসীর দাবি, দুর্বল ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে বিদ্যুতের লাইন মেরামত করানোও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের অন্যতম বড় কারণ। সামান্য ত্রুটি মেরামত করতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অনেক সময় মেরামতের পরও একই সমস্যা বারবার দেখা দিচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘনঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না। মোবাইল চার্জ দিতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত দক্ষ টেকনিশিয়ান নিয়োগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
