ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পাইকগাছায় খাল পাড়ে অপসিজেন তরমুজ-সামমাম চাষে দুলছে কৃষকের স্বপ্ন
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 6:34 PM

পাইকগাছায় খাল পাড়ে অপসিজেন তরমুজ-সামমাম চাষে দুলছে কৃষকের স্বপ্ন

পাইকগাছায় খাল পাড়ে অপসিজেন তরমুজ-সামমাম চাষে দুলছে কৃষকের স্বপ্ন

খুলনার পাইকগাছায় অফসিজনে খালপাড়ে তরমুজ সামমাম চাষে দুলছে কৃষকের স্বপ্ন। উপজেলার দ্বীপ বেষ্টিত দেলুটি ইউপির দিহিবুড়া খাল ইজারাদার তরুন যুবক বিধান মন্ডল খালের একাংশে মাছ চাষের পাশাপাশি খালের দু'পাড়ের অপতিত জমির গাছপালা কর্তন করে বর্ষা মৌসুমে পরিকল্পিত ভাবে ফসলের সবুজ বেষ্টনি গড়ে তুলেছেন। 

দেশী-বিদেশী বিভিন্ন জাতের অপসিজেন তরমুজ-সামমাম, ভাঙ্গিসহ ১৭৩ রকমের ফল ও সবজি চাষ করে তিনি স্ম্যাট কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন।  সরেজমিনে গিয়ে কথা হয়, খাল ইজারাদার তরুন যুবক বিধান মন্ডলের সাথে, তিনি জানান, বিগত দিনে ২২ নং পোল্ডারের ডিহিবুড়া খালের দু'পাড়ে মাটির উচু স্তুপে গাছপালা,ইঁদুর আর বিষাক্ত সাপের ভয়ে মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক কাজ করত। এখন সেখানে সবুজ ফসলের বিপ্লব দেখে এলাকার মানুষ রীতিমত মুগ্ধ। 

বীজ বপনের  ৭১ দিনে খালের দু'পাড়ের মাচায়-মাচায় এখন তরমুজ আর তরমুজ,সামমাম,ভাঙ্গি,করলা,লাউ,বরবটিসহ নানান ফসলে ভরে গেছে। তিনি আরো জানান, দেলুটির ২২ নং পোল্ডারের কালিনগর-সেনেরবেড়ে ১৫ একরের দিহিবুড়া  সরকারি খালটি খননের পর টেন্ডারের মাধ্যমে ৩ বছর মেয়াদে ইজারা নেয় সোনারতরী নামে একটি  মৎস্যজীবি সমবায় সমিতি।  

এ মৌসুমে চাঁদখালীর গজালিয়ার বাসিন্দা খাল ইজারাদার বিধান মন্ডল  জনসাধারণের জন্য ১৩ একর খাল  উন্মুক্ত রেখে মাত্র ২ একর খালে তিনি মিষ্টি পানির গলদা চিংড়ি ও রুই জাতীয় মাছ চাষ শুরু  করেন।  

চাষের পাশাপাশি তিনি খালের  দু'পাড়ে স্থানীয় বালা বংশের স্তুপকৃত অপতিত প্রায় ৩৩ একর জমি সমান করে বর্ষ্যা মৌসুমে চাষের আওতায় এনে সবুজের সমারোহ সৃষ্টি করেছেন। 
এখানে প্রতিদিন ৩৫/৪০ জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 

গতকাল সরেজমিনে দেখাগেছে, বিস্তৃত এলাকাজুড়ে মাচায়-মাচায় দেশী-বিদেশী বানিজ্যিক  ১১ জাতের অপসিজেন তরমুজ,৮ ধরনের সামমাম, ৬ জাতের ভাঙ্গিসহ ১৭৩ জাতের ফল ও সবজিতে  ভরে গেছে। 

এ বিষয়ে স্থানীয় জমির মালিক সঞ্জয় বালা,নির্মল ও গৌরপদ বালাসহ অনেকে  জানান, ২২ নং পোল্ডারে রবি ও বর্ষ্যা মৌসুমে ধান চাষের পাশাপাশি ব্যাপক ভাবে তরমুজসহ বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয়ে থাকে।

তবে, এ মৌসুমে মছের সাথে দিহিবুড়া খালের দু'পাড়ে তরুন উদ্যোক্তা বিধান মন্ডল আমাদের অপতিত জমিতে তরমুজ, সামমামসহ বহু রকমের সবজি চাষ করে সকলর নজর কেড়েছেন। 

তবে,  সফল কৃষক বিধান মন্ডল  জানান,আমি ইউটিউব চ্যানেল গ্রুপের পরামর্শে উন্নত বীজ সংগ্রহ করে স্ম্যার্ট কৃষিতে ঝুকে ফসল চাষ শুরু করেছি। এখন খালের দুপাড়ে দেশী-বিদেশী জাতের ৩০ হাজার তরমুজ গাছে ২/ ৩ টি করে হলেও উৎপাদন হবে ৬০/৬৫  হাজারের বেশি  তরমুজ। প্রত্যেকটির ওজন হবে আড়াই কেজি হতে সাড়ে ৮ কেজি পর্যন্ত। দাম কেজিতে  ৪০ টাকায় বিক্রি হলে  শুধু  তরমুজই বিক্রি হবে ৬০/ ৬৫  লক্ষ টাকা। 

অন্যদিকে  ৮ জাতের বিদেশী ২৪ হাজার সামমাম' গাছে  ৩/৪ টি করে  ফল ধরছে। প্রত্যেকটি ফল ওজনে ৫শ গ্রাম হতে দেড় কেজি পর্যন্ত ।  বাজার দর কেজিতে  ৬০ টাকা হলে ১৫ লাখ টাকা বিক্রি হবে।

তিনি আরোও জানান, সবঠিক থাকলে আগামী ১০/১২ দিনের মধ্যে সব জাতের তরমুজ ও সামমাম বাজারজাত করা সম্ভব হবে। এছাড়া ১৫ দিন পুর্বে  সপ্তাহে নানা জাতের ২শ কেজি করলা, লাউ, বরবটি সহ বিভিন্ন ধরনের সবজি বাজার জাত করা শুরুে হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত তার খরচ হয়েছে ৩৬ লাখ টাকা আর ফসল বিক্রি হবে ১ কোটি টাকার উপরে।  

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কৃষক রবিন মন্ডল বলেন, ২২ নং পোল্ডারে ঝুঁকিপুর্ন যোগাযোগ ব্যবস্থার কারনে উৎপাদিত ফসল  বাজার জাত করতে পদে-পদে বাঁধার সৃষ্টি ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status