ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
রাঙ্গাবালীতে সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মর্মান্তিক মৃত্যু পরিবারে শোকের ছায়া
মো. বাচ্চু, রাঙ্গাবালী, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 6:25 PM

রাঙ্গাবালীতে সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মর্মান্তিক মৃত্যু পরিবারে শোকের ছায়া

রাঙ্গাবালীতে সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মর্মান্তিক মৃত্যু পরিবারে শোকের ছায়া

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মো. জালাল খা (৫৫) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাঙ্গাবালীর চর হেয়ার সংলগ্ন সাগর এলাকায়।

নিহত জালাল খা রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের যুগির হাওলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আজিজ খার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, জালাল খা স্থানীয় দুলাল খন্দকারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে দীর্ঘদিন ধরে কাজ করতেন। ঘটনার দিন বিকেলে সাগরে জাল ফেলে রাখা হয়। সন্ধ্যায় জাল তোলার সময় জালের রশিতে প্যাঁচ লেগে তিনি সাগরে পড়ে যান। ট্রলারে থাকা অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসলেও তখন তিনি আর বেঁচে ছিলেন না।

ট্রলার মালিক ও মাঝি দুলাল খন্দকার জানান, “বিকেলে সাগরে জাল ফেলার পর সন্ধ্যায় জাল তোলার সময় রশিতে প্যাঁচিয়ে জালাল খা সাগরে পড়ে যান। স্রোতের কারণে তিনি নিচে চলে যান। উদ্ধার করতে কিছুটা সময় লেগে যায়, এর মধ্যেই তার মৃত্যু হয়।”

ঘটনার বিষয়ে চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং নিহতের বাড়িতে গিয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মর্মান্তিক এ ঘটনায় জালাল খার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status