|
সাতক্ষীরায় পর্ণগ্রাফি চাঁদাবাজি মামলার আসামী ডাকলেন তথ্য কর্মকর্তা, বৈঠক সারলেন এসপি
মোঃ রাহাত রাজা, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় পর্ণগ্রাফি চাঁদাবাজি মামলার আসামী ডাকলেন তথ্য কর্মকর্তা, বৈঠক সারলেন এসপি সাতক্ষীরা সদর থানায় গত ৫ জুলাই নথিভূক্ত পর্ণগ্রাফি ও চাঁদাবাজি মামলা নম্বর ২৩।মামলায় তিন নম্বর আসামী এসকে কামরুল হাসান অরফে চটা কামরুল। জানা গেছে, শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার শীর্ষক সভা আয়োজন করেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম। সেখানে এজাহার নামীয় ওই আসামীকে ডাকেন তথ্য কর্মকর্তা। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারি পরিচালক মনিরুল ইসলাম। মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক ফায়জুল হক। ঘটনার বিষয়ে জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম বলেন, এসকে কামরুল হাসান নামীয় ব্যক্তি বিতর্কিত, চাঁদাবাজি পর্ণগ্রাফি মামলার এজাহার নামীয় আসামী আমার জানা ছিল না। জানা থাকলে অবশ্যই তাকে রাখা হতো না। এটা ভুল হয়েছে। ![]() সাতক্ষীরায় পর্ণগ্রাফি চাঁদাবাজি মামলার আসামী ডাকলেন তথ্য কর্মকর্তা, বৈঠক সারলেন এসপি মতবিনিময় সভা শেষে ঘটনাটি জানানো হয় পুলিশ সুপার মনিরুল ইসলামকে। তিনি বলেন, মামলার আসামী এখানে রয়েছে বিষয়টি আমার জানা ছিল না। আমি এ বিষয়ে সাতক্ষীরা থানার ওসির সঙ্গে কথা বলবো। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
