|
রাকিবের কথায় সামিনা চৌধুরীর মন যে একটা বাড়ি
মুস্তাক আহমেদ
|
![]() রাকিবের কথায় সামিনা চৌধুরীর মন যে একটা বাড়ি গানের কথা লিখেছেন রাকিব, সুর ও সংগীত পরিচালনা করেছেন এস ডি সাগর। গানটি খুব শীঘ্রই সব ধরনের অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন গানটির গীতিকার আর জামান রাকিব। গীতিকার রাকিব পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কৃতি সন্তান। কবিতা লেখার পাশাপাশি রাকিব হাসান আধুনিক গান লিখে ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছেন। "মন যে একটা বাড়ি " গানটি জনমতে ব্যাপক সাড়া ফেলবে বলে শ্রোতারা প্রত্যাশা করেন। সামিনা চৌধুরী ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন শ্রোতা ও ভক্তদের। বরাবরের মতই রিলিজের আগেই আলোচনায় এসেছে "মন যে একটা বাড়ি " শিরোনামের এই গানটি। নন্দিত এই গায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গানটির সুরকার এস ডি সাগর বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিল্পীর কাজ করছেন। দুই প্রজন্মের একটা বন্ধন তৈরি করেছে এই গানটি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
