ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 9 February, 2019, 11:05 AM

পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা একটি পিকনিকের বাস থেকে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বন্দর নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। এ সময় আটকদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে পিকনিক শেষে করে বাসটি যশোর যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status