ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপসহ প্রয়োজনীয় নথিপত্র অব্যবস্থাপনার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Monday, 15 September, 2025, 9:47 PM

বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপসহ প্রয়োজনীয় নথিপত্র অব্যবস্থাপনার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপসহ প্রয়োজনীয় নথিপত্র অব্যবস্থাপনার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান আর্থিক তছরূপ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বপালনকালে তিনি প্রতিষ্ঠানের অর্থের অনিয়ম এবং প্রয়োজনীয় নথিপত্রের অব্যবস্থাপনার মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করেছেন।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এনায়েতপুর থানায় মামলা দায়ের করেছে (মামলা নং-০৪, তারিখ: ০৯/০৯/২০২৫)। মামলার পর থেকে অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান বলেন,“অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা গেলে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা সম্ভব হবে। উক্ত অভিযুক্তকে গ্রেফতারে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করি।”

এসময় মামলার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এনায়েতপুর থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুজ জানান,“মামলার অভিযুক্তের বিরুদ্ধে সকল আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মামলা সম্পর্কিত কার্যক্রম বর্তমানে নিয়ম অনুযায়ী এগিয়ে চলছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status