|
কুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময়
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মতবিনিময় আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় করেন। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারনের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে উপদেষ্টা সাংবাদিকদের অবগতির জন্য জানান, গবাদি পশুকে এলএসডি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ সহ চারটি জেলায় সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে এবং পর্যায়ক্রমে কুড়িগ্রামসহ অন্য জেলাগুলোকেও ভ্যাকসিনের আওতায় আনা হবে। কুড়িগ্রামসহ দেশের অন্য অঞ্চলে ইলিশের দাম মানুষের নাগালে বাইরে, এই অবস্থায় অন্যদেশে কেন ইলিশ পাঠানো হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজায় সৌজন্য বোধ ও অনুরোধের কারনে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। এছাড়া প্রবাসী বাঙালীদের দাবীর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। তিনি একপ্রকার অভিযোগ করে এও বলেন, এবছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মুল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে উপদেষ্টা কুড়িগ্রামে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সাথেও মতবিনিময় করেন, মতবিনিময়কালে তিনি আহতদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় শেষে কুড়িগ্রামবাসির পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। উপদেষ্টা স্মারক লিপিতে বিভিন্ন দাবী ও সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
