|
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের বিক্ষোভ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এম এ এ জায়েদ বিন গফুর, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু নাঈম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী প্রসেনজিৎ সাহা প্রমুখ। সমাবেশে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছরে মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িং সহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষিত রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% ভাগে উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে নির্দেশনা প্রদানের দাবি জানানো হয়। সমাবেশ সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
