ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলে আটক
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 10 September, 2025, 2:45 PM

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলে আটক

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলে আটক

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের অভিযোগে ৩ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে প্রায় ২৮ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা ও কাঁকড়া ধরার ১৫০ মিটার দোন দড়ি ও সরঞ্জামাদি জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আড়পাঙ্গাশিয়া নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের ইসমাইল হোসেন (৪৫), আছাদুল গাজী (৪১) ও আঃ রহমান (৩৭)।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর বাটলুয়ার ঠোটা এলাকায় টহলরত অবস্থায় দূর থেকে একটা নৌকা দেখতে পেয়ে তাদের কাছে পৌঁছে বনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেখতে চাইলে তারা কোন কিছু দেখাতে না পারায় তাদের আটক করা হয়। তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের ও জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status