|
পটুয়াখালীতে নুরের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() পটুয়াখালীতে নুরের উপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে চৌরাস্তা মহাসড়কে টায়ার জ্বালিয়ে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এসময় জাতীয়পার্টি নিষিদ্ধের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। এর পাশাপাশি ভিপি নুরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট উপদেষ্টার পদত্যাগ দাবি করে। এসময় সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহআলম সিকদার বলেন, ভিপি নরুল হক নুরের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে এবং জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করতে হবে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, তারা মহাসড়কটি অবরোধ করেছিলো। এতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
