|
নাঙ্গলকোটে জায়গা জমির বিরোধে বৃদ্ধ খুন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে জায়গা জমির বিরোধে বৃদ্ধ খুন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন স্থানীয় আহসান মেম্বার বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কামাল হোসেন তার পৈতৃক সূত্রে পাওয়া ২৫ শতাংশ জমি স্ত্রী রৌশনারা আক্তারের নামে কবলা করেন। এরপর থেকেই কামালের সঙ্গে তার ভাই রবিউল হোসেনের বিরোধ শুরু হয়। একাধিক মামলা-মোকদ্দমায় রবিউল হেরে যান এবং আদালতের মাধ্যমে জমি কামালের দখলে গেলেও তিনি তা মেনে নেননি। নিহত জাকির হোসেনের জামাতা কামাল হোসেন অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করলে রবিউল, তার স্ত্রী রেহানা বেগম ও ছেলে নজরুল বাধা দেয়। এ সময় শ্বশুর তাদের প্রশ্ন করলে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল বিদেশি টর্চলাইট দিয়ে আঘাত করে, রবিউল মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর চালায় এবং রেহানা শ্বশুরের অণ্ডকোষ চেপে ধরে। পরে কাদায় মুখ চেপে ধরা হলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে রৌশনারা আক্তার রুনা বলেন, আমার স্বামী আমার নামে জায়গা লিখে দেয়ার পর থেকেই রবিউল নানা ভাবে মামলা মোকাদ্দমা ও জোর করে জায়গা দখল করার চেষ্টা করে আসছে ও বিভিন্ন ভাবে বাধা দিয়ে আসছে, শেষে গতকাল জমি চাষ করার সময় আমার বাবাকে তারা নির্মম ভাবে হত্যা করে৷ আমি তাদের ফাসি চাই। ঘটনার পর নাঙ্গলকোট থানা পুলিশ রবিউল হোসেন (৫০) ও তার স্ত্রী রেহানা বেগম (৪৫) কে আটক করে। তবে ছেলে নজরুল ইসলাম (২৫) এখনও পলাতক রয়েছে। নাঙ্গলকোট থানার ওসি এ.কে. ফজলুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে ঠিক কী হচ্ছে?
যশোর কোতোয়ালী মডেল থানার উন্নয়নকাজ: মুক্তিযুদ্ধে পুলিশের স্মৃতিস্তম্ভ ধ্বংস নয়, প্রতিস্থাপনের কথা জানাল পুলিশ
ঈদগড়ে সৃজন স্কলারশিপের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ৫৩২ শিক্ষার্থীাও
চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
