|
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু নিহত তাসলিমা খাতুন উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের মশিউর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কয়েকজন শিশু রেললাইনের পাশে খেলছিল। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল ট্রেন অতিক্রমকালে অন্যরা রেললাইনের পাশ থেকে চলে গেলেও তাসলিমাকে ধাক্কা দেয় ট্রেনটি। পরে স্থানীয়রা শিশুটিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
