|
দামুড়হুদা নাস্তিপুর সীমান্তে ৮টি সোনার বারসহ আটক ২
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদা নাস্তিপুর সীমান্তে ৮টি সোনার বারসহ আটক ২ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামটির তেমাথা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) এবং একই গ্রামের মৃত খোদা বকসের ছেলে আবুল কালাম (৪৭)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলী।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তে অবস্থান নেয়। ওই সময় একটি মোটরসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার সময় দুইজনকে সন্দেহভাজন মনে হলে তাদের থামার সংকেত দেয় বিজিবি। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।পরবর্তীতে আটক আব্দুল মমিনের কোমরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকানো ৮টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১ কেজি ১৬২ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা।হায়দার আলী আরো বলেন, ‘আসামিদের দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
