ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য: আলফাডাঙ্গায় ইউএনও রাসেল ইকবাল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 8:52 PM

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য: আলফাডাঙ্গায় ইউএনও রাসেল ইকবাল

শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য: আলফাডাঙ্গায় ইউএনও রাসেল ইকবাল

ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন  অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রাসেল ইকবাল। তিনি বলেন, শুধু ভালো ফল করা নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে  আয়োজিত অষ্টম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও "অভিভাবক সমাবেশ"-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী  কর্মকর্তা  রাসেল ইকবাল বলেন, 'অভিভাবকদের নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখা উচিত। শুধুমাত্র বিদ্যালয়ের ওপর নির্ভর না করে, বাড়িতেও একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে হবে। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহিত হবে।' তিনি আরও যোগ করেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে, এর সুফল পেতে হলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবার সমন্বিত উদ্যোগ জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মো. মোজাম্মেল হক। তিনি বলেন, 'শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদের গঠনমূলক পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।' তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদানের ওপরও জোর দেন।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম বলেন, 'আমরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নই, শিক্ষার্থীদের মেধা বিকাশে এবং মানবিক গুণাবলী অর্জনেও সমানভাবে গুরুত্ব দিচ্ছি।' তিনি নিয়মিত বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবকদের অংশগ্রহণ কামনা করেন।

এ সময় সহ-প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান  লাভলু শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

সমাবেশে অষ্টম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং ভালো ফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক এই সমাবেশে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status