ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভান্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 8:48 PM

ভান্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোহাম্মদ জুয়েল মৃধার মুক্তির দাবীতে মঙ্গলবার বিকেলে জাতীয়বাদী ছাত্রদল ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্দ্যেগে ভান্ডারিয়া পৌর শহরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শাহীরাজ এর নেতৃত্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশঅনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম মৃধা,মোঃ ইব্রাহীম হোসেন হিরন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহিম হোসেন,
ধাওয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলিম বিশ্বাস,ছাত্রদল নেতা মোঃ রাকিব,মোঃ মেহেদী হাসান, মোঃ রিয়াদুল  ইসলাম।

প্রকাশ থাকে যে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে তার বিরুদ্ধে থাকা ৫৭টি মামলার মধ্যে ২০১৫ সালে অবরোধকালীন সময়ে বংশাল থানায় দায়ের হওয়া একটি মামলায় তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজা দেন আদালত। গত ২৪ আগষ্ট রবিবার সকালে ঢাকার সি এম এম আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে আত্মসমর্পণ  করলে তার জামিন না মঞ্জুর কারাগরে প্রেরণ করেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status