|
নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের লালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক বৃহস্পতিবার (২জুলাই ২০২৬) দিবাগত রাত দেড় টার সময় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শাকিল সরদার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রবিউল সরদারের ছেলে। লালপুর থানা সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান এবং এএসআই (নিঃ) মোঃ আনছার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ২ জুলাই দিবাগত রাত দেড় টার সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ শাকিল সরদারের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিল সরদারের বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
