ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:26 PM

কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর  উদ্বোধন

কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬-২০২৭ এর উদ্বোধন

একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণার অংশ হিসেবে কুড়িগ্রামেও নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে আজ ২জুন বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন উপলক্ষে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হলরুমে নজরুল বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সুশীল সমাজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status