ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 August, 2025, 3:17 PM

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

সর্বনিম্ন ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজটি মাঠে বসে সর্বনিম্ন ১৫০ টাকায় উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

সিরিজের তিন ম্যাচই বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। কুড়ি কুড়ির সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। 

এই সিরিজ কেন্দ্র করে বিসিবি অনলাইনে টিকিটের ব্যবস্থা করেছে। দর্শকরা চাইলে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন বিসিবির ওয়েবসাইট gobcbticket.com.bd কিংবা অফিসিয়াল বিসিবি টিকিট অ্যাপ থেকে। 

বিসিবি জানিয়েছে, শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় ১৫০ খরচ করেই খেলা দেখতে পারবেন দর্শকরা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা।

ক্লাব হাউস (ব্লক এ১ - ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গায় টিকিটের মূল্য ২ হাজার টাকা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status