|
রাণীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৪ রোববার দুপুরে উপজেলার নেকমরদ-করনাইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নে ভানোর গ্রামের সলেমান আলী ছেলে। আহতরা হলেন, মুক্তারুল ইসলাম (৩৫),শিশু বাচ্চাসহ সুলতানা (২৮),সঞ্জয় রায় (২৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চাসহ একটি মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গি উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সকলে ছিটকে পড়ে যায়। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এবং সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা.আরশেদুল হক বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বগুড়ায় মন্ত্রী ও বিসিক চেয়ারম্যানকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা
গাছা থানায় অযত্নে পড়ে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন, খোলা আকাশের নিচে কোটি টাকার সম্পদ
রোটারি ইন্টারন্যাশনাল-এর সম্মানজনক 'এভিনিউ অব সার্ভিস ' পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন
জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের কুশ মাূকসহ এক চোরাকারবারি আটক
হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, তার ও সাদ্দামের কল রেকর্ড ট্রাইব্যুনালে
নলডাঙ্গায় ক্লাইমেট অ্যাড বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একটু বিশ্রাম নিতে ইচ্ছা করলেই যেখানে ছুটে যান সুনেরাহ্
