|
আত্মগোপনে থাকা সাবেক এসআই ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নতুন সময় প্রতিনিধি
|
![]() আত্মগোপনে থাকা সাবেক এসআই ‘ডিবি হাসান’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে ওই এলাকায় অবস্থিত মাহবুবের ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, 'তাকে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু তিনি আহত হয়েছেন, তাই তার চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।' পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গতবছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। এর মধ্যে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২০১৯ সালে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন। এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
