|
শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে শ্রীবরদী নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার শহিদ সবুজ মিয়া, শহিদ বকুল মিয়া, শহিদ আসাদুল্লা, শহিদ জসিম উদ্দিন, শহিদ গণি মিয়া ও শহিদ শাহিনুর মামুন শেখ এঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জাবের আহমেদ। এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ, আনোয়ার জাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিদুল ইসলাম, উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রহুল আমিন তালুকদার, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো: আমির হোসেন, একাডেমিক সুপারভাইজার মো: মোশারফ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
