|
কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে স্ট্রোকে যুবদল নেতার মৃত্যু
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
|
![]() কাপাসিয়ায় বিএনপির আনন্দ মিছিলে স্ট্রোকে যুবদল নেতার মৃত্যু উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু এবং সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই দুপুর ১২ টার দিকে যুবদল নেতা মোস্তাক আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সে স্ত্রী ও ৩ কন্যা রেখে গেছেন। যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
