ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিললো পিংকির নিথর দেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 November, 2026, 4:41 PM

১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিললো পিংকির নিথর দেহ

১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিললো পিংকির নিথর দেহ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন ছিল লতিকা হেলেন পিংকির। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। শুক্রবার সকালে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য খুলনায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি সদ্য এইচএসসি পাস করা এই শিক্ষার্থীর। ১০০ টাকা চাওয়া নিয়ে মায়ের বকুনির পর ঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় নিথর দেহে উদ্ধার করেছে পরিবার।

পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ওই ঘরে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লতিকা হেলেন পিংকি (১৮) বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি এ বছর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

পিংকির পরিবারের বরাতে পুলিশ জানায়, কোচিংয়ে ভর্তি ফি, যাতায়াত ও অন্যান্য খরচ বাবদ মায়ের কাছ থেকে নিয়েছিলেন নয় হাজার টাকা। কিন্তু যাওয়ার আগে মায়ের কাছে আর মাত্র ১০০ টাকা চেয়েছিলেন পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান তিনি। এরপর বন্ধ করে দেন ঘরের দরজা। পরে তাকে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নিথর দেহে উদ্ধার করা হয়। সর্বশেষ পিংকিকে শরণখোলা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইম ইসলাম জানিয়েছেন, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে পিংকিকে মৃত ঘোষণা করা হয়।

শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status