|
গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু
এম এ আজিজ, কিশোরগঞ্জ
|
![]() গণঅভ্যুত্থানের আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু মৃত আল আমিন (৪০) উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাভোকেট জালাল উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার (৫ আগস্ট) পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিষ্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহলে উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এসময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আমরা তার রুহের আত্মার মাগফেরাত কামনা করি। একই সাথে উপজেলা বিএনপি'র আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত ঘোষনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, ওই বিএনপি নেতাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
